1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পঠিত
saidpur-10796

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বুধবার (২৩ অক্টোবর) সৈয়দপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শহরের রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এসকেএস ফাউন্ডেশন ও ওয়াটার এইড বাংলাদেশ’র সহযোগিতায় “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী বিদ্যূৎ কুমার মন্ডল ও ব্র্যাক-আরবান ডেভেলমেন্ট প্রোগ্রামের রিজিয়ন কো অর্ডিনেটর (ওয়াশ) মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভায় রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন, শিক্ষক-শিক্ষিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্বহ হাত ধোয়া দিবস উপলক্ষে একটি রহমতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এসকেএস ফাউন্ডেশন ও ওয়াটার এইড বাংলাদেশ এর কর্মকর্তা -কর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর