1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
saidpur-10832

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরের বিমানবন্দও সড়কের শহীদ স্মরণী চত্বরে সৈয়দপুর রিডার্স এসোসিয়েশন ও লাইব্রেরিয়াম নামের প্রতিষ্ঠান যৌথভাবে ওই বইমেলার আয়োজন করে। বই মেলায় বেলা দুইটা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মেলায় বিক্রির জন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ৫ শতাধিক বই স্থান পায়। বই মেলা উপলক্ষে স্টলের বইগুলোতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেয়া হয়।

বই মেলায় আসা ইসরাত পারভীন নামে একজন গ্রাহক জানান, ভ্রাম্যমাণ বইমেলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তবে আগে থেকেই বই মেলার ব্যাপক প্রচার প্রচারণা হলে গ্রাহক পাঠকদের তুলনামূলকভাবে বেশি সাড়া পাওয়া যেত।

সৈয়দপুর রিডার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নবীন ইসলাম বলেন, বই বিক্রিই মুখ্য উদ্দেশ্য নয়। বরং পাঠক ও গ্রাহকরা আসুক, বিভিন্ন বই সম্পর্কে জানুক, এটাই আমাদের মূখ্য উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরণের বইমেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর