1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
saidpur-10839

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


”রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের পথে অকুতোভয় সৈনিকের ন্যায় এগিয়ে চলেছে দৈনিক নয়া দিগন্ত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) নানা আয়োজনে পালন করা কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, পত্রিকা বিলিকারীদের মাঝে লোগো সম্বলিত গেঞ্জি ও উন্নতমানের খাবার বিতরণ।

বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে সৈয়দপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা, সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল লতিফ আল ফারুক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাবেক এমপি ও বিএনপি নেতা সাপ্তাহিক সাফ জবাব পত্রিকার সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, সাবেক এমপি ও ইকু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর ই আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি মো. জাকির হোসেন।

নীলফামারী মিডিয়া গ্রুপের সহ সভাপতি সাংবাদিক শাহজাহান আলী মননের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দীন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্ট্যাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খান, সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম,সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ এবং সদস্য সচিব ও সাপ্তাহিক মানবসমস্যা পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, ইসলামি ব্যাংক সৈয়দপুর শাখার সহকারী ব্যবস্থাপক এনামুল হক,আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চাপড়া কাশিরাম আলীম মাদরাসার সাবেক অধ্যক্ষ পীরজাদা মাওলানা সাজেদুর রহমান, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আফজাল বিন নজির, নীলফামারী মিডিয়া গ্রুপের সেক্রেটারি রাশেদুল ইসলাম আপেল, সাংগঠনিক সম্পাদক সুলতানুল আরেফিনসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সূধিজন।

আলোচনা শেষে অতিথিরা দৈনি নয়া দিগন্তের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পত্রিকা বিলিকারীদের (হকার) মাঝে নয়াদিগন্তের লোগো সম্বলিত গেঞ্জি ও উন্নতমানের খাবার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর