1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে জাতীয় যুব দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
saidpur-10918

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে গতকাল শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর প্রশাসনের সহযোগিতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলা বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল সাড়ে নয়টায় “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই -আলম সিদ্দিকী। সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জনি রানা’র সঞ্চালনায় আলোচনায় সভায় স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহফুজার রহমান চৌধুরী। আলোচনা সভার শুরুতে যুব ও যুব মহিলাদের যুব দিবসের ওপর এক শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী । সভায় সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, প্রশিক্ষিত যুব ও যুব নারীরা উপস্থিত ছিলেন।

পরে গাভী পালন, গরু মোটাতাজাকরণ ও মৎস্য চাষের জন্য ১০ জন প্রশিক্ষিত যুব ও যুব নারীকে ৫০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ৯০ জন যুব ও যুব নারীকে সাত দিনব্যাপী গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের জন্য সনদপত্র ও প্রত্যেককে ছয় শত টাকা যাতায়াত ভাতা প্রদান করা হয়।

এর আগে জাতীয় যুব দিবস -২০২৪ উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিপুল সংখ্যক যুব ও যুব নারীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর