সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
নীলফামারী সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার (৮ নভেম্বর) পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শহরের সাহেবপাড়া গেটবাজার এলাকা অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে “ বৈষম্যহীন কর্মক্ষেত্র – সময়ের দাবি” দিবসটির এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম (কমল) এবং বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা প্রকৌশলী মো. সাদেক হাসান চৌধুরী। আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নিজামুল হকের সঞ্চালনায় আলোচনায় সভায় অন্যান্যদের বক্তব্য বলেন প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রকৌশলী পীযুষ কান্তি রায়, প্রকৌশলী মো. আব্দুল খালেক, প্রকৌশলী মো. আরমান হোসেন, প্রকৌশলী মো. রবিউল ইসলাম প্রমুখ।
এর আগে সংগঠনের সাংগঠনিক জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আইডিইবি’র বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।