1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা

মারধরের পর দুই নারী ‘আ.লীগ কর্মী’কে দেওয়া হলো পুলিশে

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত
gulistan-women-10997

দীপ্ত নিউজ ডেস্ক::


আওয়ামী লীগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির ডাকা কর্মসূচির কারণে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায়। পাশের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছেন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার পর সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিচ্ছেন।

এ সময় আওয়ামী লীগের নারীকর্মী সন্দেহে দুই নারীকে আটক করেন বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথমে তাদের মারধর করা হয়, পরে পরিচয় জানতে চাওয়া হয়। কোনো উত্তর না দিলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর