1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

অসুস্থ বিএনপি নেতা শাহীন আকতারের খোঁজখবর নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
Saidpr-Nilphamari-10149

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের শারিরীক ও চিকিৎসার বিষয়ে খোজ খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ জননন্দিত বিএনপি নেতা শাহীন আকতারের বাসভবনে আসেন তিনি।

এসময় মহাসচিব তাঁর শারিরীক এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোজ খবর নেন এবং তাঁর সুস্থতায় সকলের দোয়া কামনা করেন।

শাহীন আকতার তাঁর অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানান মহাসচিবকে। প্রায় আধাঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। এর আগে মহাসচিব মির্জা ফখরুল বিএনপি নেতা শাহীন আকতারের খোঁজ নিতে বাসায় আসায় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি হাফিজ ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক
জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুজাল হক সাজু ও খালিদ হাবিব, জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর শাখার সদস্য সচিব হামিদুল ইসলাম ছাড়াও জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ৫ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন। ওইদিনই শারিরীক পরীক্ষা নিরীক্ষা শেষে মাইনর এ্যাটাকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় তাঁকে। সেখানে হাসপাতালের ২য় তলায় কার্ডিওলজি বিভাগের
ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসার জন্য ভর্তি হন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মাহমুদের চিকিৎসা নেন।

পরে তাঁর শারিরীক অবস্থার উন্নতি হলে গত ১০ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় আসেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর