1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক গাছে ঝুলছিল ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনেই অবমুক্ত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় দোকান ঘর জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত
koyra-10150

কয়রা (খুলনা) প্রতিনিধি ::

কয়রায় জোর করে দোকান ঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ঘুtগরাকাটি গ্রামের মৃত এরমান আলী গাজীর পুত্র মোঃ আঃ রশিদ গাজী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, ঘুগরাকাটি বাজারে ঘুগরাকাটি মৌজার এস এ খতিয়ান নং ৯৯, এস এ দাগ নং ৮৯,৯০। ডিপি নং ২৬৯,হাল দাগ নং ৩৮৮,৩৮৭ জমির পরিমাণ হাফ শতক জমি স্বত্ব দখলীর জমিতে র্দীঘ ৩০ বছর যাবত ঘুগরাকাটি বাজারে দোকান ঘর নিমাণ করে ভাড়া দিয়ে আসছি। আমার ঐ দোকানের জায়গায় ২০০০ সালে অগ্রনী ব্যাংকে মটগেজ দিয়ে সি সি লোন গ্রহণ করে থাকি।

বিগত দিনে খায়রুল ইসলাম নামের এক ব্যবসায়ির নিকটে দোকানটি ভাড়া দেয় । ভাড়াটিয়া খায়রুল ইসলাম বাইরে চলে যাওয়ার সময় দোকানের সমস্ত মালামাল আমার নিকট বিক্রয় করে চলে যান। সেই থেকে আমি সেখানে ব্যবসা করে আসছি। এমতাবস্থায় গত ২ জুলাই একই এলাকার মোঃ রবিউল ইসলাম ও মোঃ রফিকুল মোড়ল গংরা আমার দোকান ঘর দখল করে নেওয়ার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে ঐ দিন কয়রা থানায় একটি জিডি করি যার নং-৫৯। তারপরেও তারা নানা ষড়যন্ত্র করতে থাকে।

এমতাবস্থায় গত ১১ মার্চ ভোরে বাগালী ইউনিয়নের ইউ পি সদস্য ও ২নং ওয়াডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল সানার ইন্দনে আওয়ামীলীগের গুন্ডা বাহিনী নিয়ে মোঃ রবিউল ইসলাম গংরা দলবন্ধ হয়ে শাবল রড দা দিয়ে দোকানের তালা ভেংগে দোকানের ভিতর প্রবেশ করে দোকানের মালামাল সহ দোকানঘরটি দখল করে নেয়। এতে করে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এবং দোকানের লক্ষাধিক টাকার শোকেজ নষ্ট করে দেয়। আমি বাঁধা দিলে তারা ও আওয়ামীলিগের গুন্ডা বাহিনী দিয়ে এলোপাতারিভাবে আমাকে আঘাত করে।

বিষয়টি নিয়ে আমি কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলাটি আদালতে চলমান রয়েছে। বর্তমানে রবিউল গংরা দোকান ঘরটি জোরপুর্বক দখল করে রেখেছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার দোকান ঘরটি আমার দখলে নিতে পারি তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর