1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক গাছে ঝুলছিল ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনেই অবমুক্ত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
koyra-10191
  • কয়রা (খুলনা) প্রতিনিধি ::

কয়রায় মিথ্যা অভিযোগ করে সংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের মৃত আমীর আলী মোড়লের পুত্র মোঃ রবিউল ইসলাম মোড়ল।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ১৪ নভেম্বর একই গ্রামের আমার প্রতিপক্ষ আঃ রশিদ গাজী সংবাদ সম্মেলন মাধ্যমে আমার বিরুদ্ধে জোর করে দোকান ঘর দখলের যে অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছে চাদা দাবী , জীবন নাশের জন্য বিভিন্নভাবে ষড়ষন্ত হুমকি এবং আওয়ামীলিগের গুন্ডা বাহিনী দিয়ে তার দোকানের তালা ভেংগে দোকান দখল করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার যে তথ্য প্রদান করা হয়েছে সেটি সঠিক নয় ।

প্রকৃত ঘটনাটি হলো যে, আমি আঃ রশিদ গাজীর কাছথেকে ঘুগরাকাটি বাজারে ঘুগরাকাটি মৌজার এস এ খতিয়ান নং ৯৯, এস এ দাগ নং ৮৯,৯০। ডিপি নং ২৬৯,হাল দাগ নং ৩৮৭, ৩৮৮। জমির পরিমাণ হাফ শতক জমি আমি ৯০ হাজার টাকায় বিগত ২০০৪ সালে ২ সেপ্টেম্বর ক্রয় করে নেয়। ঐ দিনে তাকে ৭০ হাজার টাকা নগদ প্রদান করে সাদা কাগজে স্থানীয় ব্যবসায়ীদের স্বাক্ষী মোকাবেলায় লেখাপড়ার মাধ্যমে সরল বিশ্বাসে নিয়ে নেয। বাকি ২০ হাজার টাকা সেখান থেকে ১৭ দিন পরে তাকে দিয়ে দেয়। মোট ৯০ হাজার টাকা দিয়ে তার জমিটি ক্রয় করি । আঃ রশিদ গাজী তার বিক্রিত জমির কাগজ পত্র ব্যাংকে জমা থাকায় দলিল রেজিষ্টি করে দিতে সম্ভব না হওয়ায় দশ দলিলে তিনি আমাকে লিখে দেন। সেখান থেকে আমি দোকানটি সংষ্কার করে ২০০৫ সালের ৬ জানুয়ারী দোকান ঘরটি চুক্তিপত্রের মাধ্যমে আঃ জলিল গাজী নামের এক ব্যবসায়ীর নিকট ভাড়া দেই।

এদিকে আমি আঃ রশিদকে বারবার তাগাদা দিতে থাকি জমিটি রেজিষ্টি করে দেওয়ার জন্য সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে জানতে পারি তার নামে এখানে কোন সম্পত্তি নেই। তার এখানে সম্পত্তি না থাকায় আমার দেয়া টাকা আমি ফেরত চায়। পরে তিনি টাকা দিতে না পারায় তার ওয়ারেশগনের কাছ খেকে ২০২১ সালের ২৮ ডিসেম্বর ২৪৮৬/২১ নং হেবাবিল এওয়াজ নামা দলিলে আমাকে ঐ জমি রেজিষ্টি করে দেয়। সেই মোতাবেক আমার নামে ঐ জমি নামজারী করে উক্ত দোকানে ব্যবসা করে আসছি। তার পরেও আঃ রশিদ গাজী আতিয়ার মোড়ল, খায়রুল ইসলাম গাজী, ইয়াছিন সানা একত্রে হয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে।

তারই রেশ ধরে আঃ রশিদ গাজী আমার নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলাসহ নানাবিধ হয়রানী থেকে রেহাই পেতে পারে তার জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর