1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নিদর্শন সংগ্রহে তথ্য অধিদফতরের বিশেষ উদ্যোগ

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত
inforomation-ministry-10216
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

বৈষম্যবিরোধী আন্দোলনের ঐতিহাসিক নিদর্শন সংগ্রহে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে তথ্য অধিদফতর। ইতোমধ্যেই সারাদেশে ছড়িয়ে থাকা আন্দোলনের স্থিরচিত্র, সংবাদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করে প্রকাশনার কাজ শুরু করেছে তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক তথ্য তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

 


এতে বলা হয়, বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের সব নিদর্শন আমাদের জাতীয় সম্পদ। রাষ্ট্রের স্মৃতি ভান্ডারে সযত্নে সংরক্ষণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদফতর অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রমে গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করেছে এবং সেইসব ঐতিহাসিক মুহূর্ত ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের কাজ। ইতোমধ্যেই সারাদেশে ছড়িয়ে থাকা আন্দোলনের স্থিরচিত্র, সংবাদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করে প্রকাশনার কাজ শুরু করেছে তথ্য অধিদফতর। ১০০ দিনের অর্জনের খাতায় যুক্ত হচ্ছে জনগণের কাছে পাওয়া হাজারের উপরে ভিডিও চিত্রের ডিজিটাল আর্কাইভ।


বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে ‘রক্তস্নাত জুলাই বিপ্লব’ নামে স্থিরচিত্রের একটি অ্যালবাম প্রকাশ করা হয়েছে। এতে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমে প্রকাশিত ছবি ক্যাপশনসহ সন্নিবেশ করা হয়েছে। এছাড়া ‘রক্তস্নাত জুলাই বিপ্লব’ শিরোনামে সংবাদপত্রে প্রকাশিত সংবাদের সংকলন বিষয়ক দশ খণ্ডের আরেকটি প্রকাশনার মুদ্রণের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সংকলনটির ২টি খণ্ডের মুদ্রণের কাজ সমাপ্ত হয়েছে।

ভিডিও ফুটেজ প্রসঙ্গে বলা হয়, জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন উৎস থেকে ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় হাজারখানেক ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত আন্দোলনের ভিডিও চিত্রের একটা বড় সংগ্রহ ইতোমধ্যেই স্থান পেয়েছে তথ্য অধিদফতরের আর্কাইভে।

বর্তমান সরকারের বিগত ১০০ দিনে তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে প্রকাশের জন্য প্রেরণ করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন বিষয়ে সরকারের গৃহীত নানা কার্যক্রমের ৬৬টি তথ্যবিবরণী; রিলিজ করা হয়েছে ১১৪টি স্থিরচিত্র। রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ ও বৈষম্য নিরসনসহ সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহের ওপর ১৩টি ফিচার ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া এ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে ২টি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময়ের মধ্যে তথ্য অধিদফতরের সেবা গ্রহীতাদের জন্য প্রাপ্যতার ভিত্তিতে আরও দ্রুত সেবা নিশ্চিত করতে স্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন গ্রহণ, স্থায়ী বা অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু বা নবায়নের আবেদন গ্রহণ, অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভির নিবন্ধন সনদ ইস্যু ও নবায়নসহ ১৪ ধরনের সেবা ডিজিটাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

১০০ দিনে রক্তাক্ত জুলাইয়ের মূল্যবান স্মৃতির এই সমৃদ্ধ ভাণ্ডার শুধু অধিদফতরের নিজস্ব ব্যবস্থাপনায় নয়, এর স্থায়ী ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য এসব কনটেন্ট প্রেরণ করা হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভেও। এতে ভবিষ্যৎ প্রজন্ম পরিচিত হবে তাদের পূর্বসূরিদের প্রতিবাদী ইতিহাস ও বীরত্বগাথার সঙ্গে। জাতির ইতিহাস সংরক্ষণের পাশাপাশি সাংবাদিক, লেখক, গবেষক, চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই সংগ্রহ খোরাক জোগাবে বস্তুনিষ্ঠতার বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর