1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
grapter-diptonews-10272
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সৈয়দপুরে মাদক সংক্রান্ত মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত সহ মাদক ও প্রতারণা মামলার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে গতকাল সোমবার (২৫ নভেম্বর) ভোরে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিনের নেতৃত্বে পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার মৃত নেছারের পুত্র মো. লাড্ডু,(৩৮), মাদক সংক্রান্ত মামলায় শহরের নিচুকলোনী মসজিদ মাঠ এলাকার জাবেদ আলীর পুত্র আলামিন (২৬), প্রতারণা মামলার আসামি খাতামধুপুর ইউনিয়নের কাচারিপাড়ার জায়েদ আলীর পুত্র রাকিবুল ইসলাম ওরফে আকিমুল (২৫) ও একই এলাকার ফিক্কার আলীর পুত্র মিরাজুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, সম্প্রতি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামি মো. লাড্ডু’র বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তিন বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজা দেওয়া হয়। কিন্তু সে পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানাটি গত ৩০ অক্টোবর থানায় এলে পুলিশ তাকে ধরতে অভিযান চালায়।

কিন্তু সে ছিল ধরাছোঁয়ার বাইরে। পরে সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে হাতিখান এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে পলাতক আসামি আলামিন, রাকিবুল ইসলাম ও মিরাজুল ইসলামকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানে অংশ নেন থানার উপ পরিদর্শক আখতারুল করিম, সোহরাব হোসেন, আব্দুল হামিদ,সহকারি উপ পরিদর্শক মো. আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার পলাতক চার আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর