1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

বিভিন্ন কলেজে তারেক রহমানের ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
saidpur-10274
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বিষয়ক সচেতনতা সৃষ্টি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরতে কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গত রবিবার (২৪ নভেম্বর) সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজে ওই কর্মসূচি পালন করা হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের আয়োজনে সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রি কলেজ, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ, হাজারিহাট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্র রাজনীতি বিষয়ক সচেতনতা সৃষ্টি ও কেমন ছাত্র রাজনীতি চাই শীর্ষক মত বিনিময় করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এস এম মুসা। এছাড়া কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সালেহ মোহাম্মদ আদনান ও মো. তাইজুল ইসলাম খান।

এসময় কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামলে দেশের মানুষ মহাসংকটে ছিল। কোনভাবেই শান্তিতে থাকতে পারেনি জনগন। কথা বলতে গেলে কন্ঠরোধ করা হয়েছিল। তারা বলেন ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সবমিলিয়ে আমরা ছিলাম আওয়ামী শাসনামলে বন্দি। কিন্তু এখন আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। এটি হয়েছে ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনে বিজয় অর্জনের পর। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের পরিচয় হলো, আমরা বাংলাদেশী। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। ফলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। আর এ অধিকার আমাদের দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর গড়া দল বিএনপি হচ্ছে দেশপ্রেমিক দল।

নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আমলে প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠণ করা হয়েছিল। কারণ নারীরা যাতে তাদের অধিকার পায়। সেসময় থেকে দেশের নারীরা ওই মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছে। দ্বাদশ শ্রেনী পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে অধ্যায়ন করার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া।

পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট, ছাত্রদলের বুকলেট ও ধানের শীষ প্রতিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

এসময় তারেক রহমানের ৩১ দফা পড়ে এবং বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রদলে আসার আগ্রহ প্রকাশ করেন।
সৈয়দপুরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল,সহ সভাপতি ইমরান আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আরাফাত, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়।

কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে উপস্থিত সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম রাব্বি,সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সাইদ, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ জিসান,কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুবায়ের ইবনে রুবেল ও সদস্য সচিব রাসেল প্রামাণিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর