1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২৪ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
মিজানুর রহমান মিলন,দীপ্ত নিউজ,সৈয়দপুর:


আগামী ৯ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গল্পকার ও সাহিত্যিক মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক সকালের বাণী পত্রিকার সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য  সময় টিভির স্টাফ রিপোর্টার  সাকির হোসেন বাদল,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল ও সঙ্গীত শিল্পী হোসনে আরা লিপি।
প্রস্তুতিমূলক সভায় আগামী ৯ ডিসেম্বর সৈয়দপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২৪ যথাযথভাবে পালনের লক্ষ্যে নানা কর্মসূচির গ্রহণ করা হয়। দুর্নীতি দমন কমিশন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন- বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শনসহ অন্যান্য নানা কর্মসূচি গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর