1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে সুন্নী-কওমী এক কাতারে ইসকন নিষিদ্ধের দাবিতে আলেমদের বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত
saidpur-10319
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে দেশের স্বার্থে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও কওমী আলেমরা এক কাতারে দাড়িয়ে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসি দাবি ও দেশের জন্য হুমকি স্বরুপ উগ্রবাদী বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে সৈয়দপুর থানার সর্বস্তরের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ ব্যানারে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন মসজিদ থেকে সুন্নী ও কওমী আলেম সমাজ ও সর্বস্তরের মুসল্লীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেম মাওলানা সাবির নুরী রিজভী। ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজুরের শিক্ষক মাওলানা সৈয়্যদ রাহাতুল আশেকীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কওমী আলেম গোলাম রাব্বানী, সুন্নী উলেমা মাওলানা শাহজাদা আশরাফী, মুফতি আব্দুল হামিদ জামালী, মাওলানা হাসনাইন কাদেরী প্রমুখ।

এছাড়া উদ্যোক্তা নাদের, আহসানুল্লাহ হাসান, ইমতিয়াজ আত্তারী, ছাত্র প্রতিনিধি রাকিবুল হাসান, জাভেদ, আব্দুস সালাম, কামাল, রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তারা
ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তারা বলেন, এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশ কোনো কার্যক্রম চালাতে পারবে না।

তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের হিন্দু-মুসলিমের মধ্যে থাকা সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে।

বক্তারা আরও বলেন, আমরা অসাম্প্রদায়িক জাতি হিসেবে পরিচিত। আমাদের দেশের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছে। পূজামন্ডপগুলোতে সার্বক্ষনিক অবস্থান নিয়েছে। এতেই প্রমাণিত হয় আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। তারা বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছি।

‘ইসকন’ আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা এ উগ্রবাদী সংগঠনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে কথা বলছি। হিন্দু ভাই-বোনদেরও দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান করছি।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ‘ইসকন’ এর নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। ‘র’ এর এজেন্ডা বাস্তবায়নে তাঁরা মাঠে নেমেছে। এদের কর্মকান্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে।

এর আগে খন্ড খন্ড মিছিল বিভিন্ন মসজিদ থেকে এসে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়। ঘন্টাব্যাপি চলা ওই বিক্ষোভ সমাবেশে সুন্নী-কওমীসহ সর্বস্তরের ধর্মপ্রাণরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর