1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে পৌর প্রশাসকের উদ্যোগে ১২ বছর পর চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়ক সংষ্কার শুরু

  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
saidpur-10346
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

এইবার হামারগুলার কষ্ট এনা কমিবে, গাড়ি চালেবার যায়া গাড়ি উল্টিবে না,আর দূর্ঘটনাত কারো হাত পাও ভাঙ্গিবে না। এইবার মনে হওছে হামার এইলার কষ্ট কমিবে। আল্লাহ হামার পৌর প্রশাসকোক হায়াত বাড়ে দেউক। তারে জন্যত ভাঙ্গাচুড়া রাস্তার কাম ভালো করা শুরু হইছে। এমনই আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছিলেন অটোরিকশা চালক আলামিন, ব্যাটারিচালিত রিক্সাচালক রহিম আলী সহ কয়েকজন।

গতকাল সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা,মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের খানাখন্দে ভরা ওই রাস্তার মেরামত কাজ শুরু হয়েছে।

দীর্ঘ ১২ বছর থেকে ওই এলাকার রাস্তাটি সংষ্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

এনিয়ে মানুষজনের দুর্ভোগ ছিল চরমে। রাস্তাটি সংস্কারের দাবিতে সৈয়দপুরে বিভিন্ন সময় সভা সমাবেশও করা হয় নাগরিক কমিটি ও ব্যবসায়ীদের ব্যানারে। হয়েছে মানববন্ধনও। সে সময় তৎকালীন শাসকদল আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়র রাফিকা আকতার জাহান হচ্ছে হবে বলে সাড়ে তিন বছর কাটিয়ে দেন। তখন দুইটি প্যাকেজে ২৬ লাখ টাকা ব্যয়ে সড়কের সংস্কার করা হলেও দুই মাসেই সড়কটির পুরেনো চিত্র ফিরে আসে।

অবশেষে যানবাহনসহ মানুষজনের চলাচলে অনুপযোগী হয়ে পরা রাস্তা মেরামতের উদ্যোগ নেন সদ্য নিয়োজিত পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম -সিদ্দিকী। তার এই উদ্যোগ বাস্তবে পরিণতও হয়েছে। ফলে সৈয়দপুর পৌরবাসীর দূর্ভোগ লাঘবে আশার সঞ্চার হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টায় সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল মোড়ে ৬৬ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির মেরামত কাজ শুরু হয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।

saidpur-10345

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, মিডিয়া বিভাগের সম্পাদক আব্দুস সালাম, প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেক ও সেলিম আহমেদ জুয়েল, উপসহকারী প্রকৌশলী কানরুল ইসলাম, হিসাব রক্ষক আবু তাহের, ক্রীড়া সংগঠক ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, ঠিকাদারি প্রতিষ্ঠান নীলফামারীর মিনা কনস্ট্রাকশনের প্রতিনিধি জাকির হোসেন মেনন, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আউয়াল রবি, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক ।

পৌরসভার সুত্র জানায়, বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় ৬৬ লাখ ৮ হাজার ৩৩ টাকা ব্যায়ে সড়কটির সংস্কার করা হচ্ছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘের এ সড়কে গর্ত ভরাট ও পাথরের কার্পেটিং করা হবে। নীলফামারীর মিনা কন্সট্রাকশনের প্রতিনিধি জাকির হোসেন মেনন বলেন, সরকারি নির্দেশনা ও সিডিউল অনুযায়ী কাজ করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

জানতে চাইলে সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী বলেন,পৌর প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরই তিনি শহরের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এরমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম চেষ্টা ছিল তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত সড়ক সংস্কারের কাজটি। তিনি বলেন ওই প্রচেষ্টা সফল হওয়ায় আজ সড়কটির সংস্কার কাজ শুরু হলো। তিনি বলেন, আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শহরের তামান্না মোড় হতে ওয়াপদা মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কে বড় বড় গর্ত হওয়াসহ ভেঙে একাকার হয়ে পড়েছে। দীর্ঘ ১২ বছর ধরে সড়কে যানবহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এতে সৈয়দপুর পৌরসভাসহ উপজেলার ৩ টি ইউনিয়ন এবং জেলা শহর ও আশেপাশের ৩ টি উপজেলার লোকজনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম দুর্ভোগে দূর্দশাগ্রস্থ হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। খানাখন্দে ভরা সড়কটি সংস্কারের দাবীতে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান, সভা সমাবেশ করা হয়েছে। তারপরেও তৎকালীন পৌর কর্তৃপক্ষ মেরামতের কোন উদ্যোগ নেয়নি। বরং তৎকালীন মেয়র তার অনুগত লোকজনকে দিয়ে সংষ্কারের নামে থুকপালিশ কাজ করে লাখ লাখ টাকা লোপাট করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর