1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরের বিশিষ্টজনদের মাঝে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনী উপহার প্রদান

  • প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
saidpur-10403
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলার বিশিষ্ট জনদের মাঝে নববর্ষের বিভিন্ন প্রকাশনা বিতরণ করা হয়েছে। ছাত্র শিবির সৈয়দপুর পৌরসভা সাংগঠনিক থানা শাখার আয়োজনে ওইসব প্রকাশনা সামগ্রী বিতরণ করা হয়।

নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম ও সৈয়দপুর পৌরসভা সাংগঠনিক থানা শাখার সভাপতি সাদিক আব্দুল্লাহ শিমুল এসব প্রকাশনা সামগ্রী সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মোস্তফা জাকির, সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনসহ অনেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নববর্ষ প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেন।

উল্লেখ্য, প্রতিবছরই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয়ভাবে একপাতা ও তিনপাতা ক্যালেন্ডার, পকেট নোটবুক, ডায়েরি ও ডকুমেন্টারি প্রকাশ করে। এগুলো দেশব্যাপী সাংগঠনিকভাবে বিক্রি ও সৌজন্য প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর