1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে ৫ শতাধিক শীতার্তকে শীতবস্ত্র দিল ওব্যাট

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত
saidpur-10473

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


তীব্র শীতে কাতর ৫ শতাধিক অসহায় ও গরীব নারী পুরুষের মাঝে কম্বল তুলে দিল বেসরকারি সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের চাঁদনগরে সংগঠনটির কার্যালয় চত্বরে কানাডা ভিত্তিক উন্নয়নমূলক সংস্থা ওব্যাটের অর্থায়নে ওইসব শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু ও আমিরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক আকবর আলী খান, প্রান্তিক উন্নয়ন সোসাইটি’র এলাকা সমন্বয়কারী ইরফান আজম, ইনচার্জ জামিল হাসান ও খুরশিদ আলম, হিসাবরক্ষক মেরাজ আলম প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে মেহেজিস ফরিদের সঞ্চালনায় অতিথিরা বলেন, ওব্যাট যেভাবে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তারা ওব্যাটের মহতি এসব কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শীতবস্ত্র নিতে আসা শহরের গোলাহাটস্থ ৩ নং ক্যাম্পের বাসিন্দা জুবেদা বেওয়া (৭৬) ও গার্ডপাড়া এলাকার মো. সালাম (৫২) তীব্র শীতে তাদের মতো অসহায়দের পাশে দাড়ানোর জন্য ওব্যাটের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতো অনেকে বলেন, শীতবস্ত্র পেয়ে কিছুটা হলেও তারা শীতের কষ্ট থেকে রেহাই পাবেন।

জানতে চাইলে প্রান্তিক উন্নয়ন সোসাইটির এলাকা সমন্বয়কারী ইরফান আজম বলেন, কানাডার অর্থায়নে সেবামূলক উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি সৈয়দপুর ছাড়াও বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবায় কাজ করে আসছে।

এছাড়া অসহায় ও দুস্থদের জন্য সহায়তামূলক নানামুখী কর্মসূচি পালন করছে। তিনি বলেন,নতুন করে মাত্র ২০ টাকা টোকেনে ডেন্টাল চিকিৎসা এবং কোরআন শিক্ষা প্রদানের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া সামজিক সচেতনতামূলক নানা কাজ করছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর