1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা

সৈয়দপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
saidpur-10598

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, উপসচিব পদে সকল কোটার অবসান, জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাবের প্রতিবাদে ওই মানববন্ধন করা হয়।

২৫ ক্যাডার সমন্বয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত শহরের বিমানবন্দর সড়কে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবীদ শারমিন সুলতানা, কলেজ শিক্ষক সোহেল আরমান প্রমুখ।

বক্তারা বলেন, সিভিল প্রশাসনের ব্যাপক বৈষম্য রয়েছে। একটি ক্যাডার সকল সুযোগ-সুবিধা পাবে এটি কারই কাম্য হতে পারে না। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে বক্তারা বলেন উপসচিব পদে কোন কোটা চাই না। উপসচিব পদে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সকল ক্যাডারের অংশ গ্রহনের মাধ্যমে পদায়ন দেওয়ার দাবি জানান।

স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার যে প্রস্তার করা হয়েছে তারও তীব্র প্রতিবাদ জানান বক্তারা। মানববন্ধন থেকে জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণের জন্য সকল কাডার থেকে উপসচিব পদে পদোন্নতির করার দাবি করা হয়। অন্যথায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আগামীতে বৃহৎ আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে । এতে প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডার ভিত্তিক বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর