1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

টঙ্গীবাড়ী থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত
munsigang-10983

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

বুধবার ( ১২ ফেব্রুয়ারী) বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করা হয়।

এর আগেও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন জেলার অন্যান্য সকল থানা পরিদর্শন করেছেন।

থানা পরিদর্শনে সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দান করা, সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়। পরে থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

থানা পরিদর্শনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ আবু হানিফ সহ থানায় কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর