1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭৩ বার পঠিত
munsigang-11023

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি::


সম্পৃতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান 6D Film Studios এর ব্যানারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম “এমাজন প্রাইম ভিডিও” এর জন্য নির্মিত “Timeless Waltz” নামক চলচিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর “লিওন লি”। এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক ও হালের জনপ্রিয় অভিনেত্রী আইরিন ইরানী।

উনিশ শতকের একজন সম্ভ্রান্ত মেয়ে এলেনা একটি রহস্যময় রূপালী পকেট ঘড়ি আবিষ্কার করেন যা তাকে সমসাময়িক শহরের ব্যস্ত ও আধুনিক জগতে নিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর তার লি ইফানের সাথে পরিচিত হয় এবং তাকে এই অপরিচিত যুগে চলাচল করতে সাহায্য করেন। একপর্যায়ে প্রেম এবং কর্তব্য ছিন্ন করে, লি ইফানকে কেবল স্মৃতি রেখে আবেগ এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে এই চলচ্চিত্রটিতে।

পলক জনান, হলিউডে কাজ করা সবার স্বপ্ন থাকে, ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিলো আর এই স্বপ্নটি বাস্তবায়ন করেছে প্রিয় রিফাত হাওলাদার শামিল ভাই যার কারণে তার কাছে আমি কৃতজ্ঞ। চলচ্চিত্রটিতে আবেগ, সঙ্গীত এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে যার ফলে দর্শক খুব সদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো ভালো কাজের মধ্যদিয়ে বিশ্বের দরবারে আমার দেশকে রিপ্রেজেন্ট করে সকলের ভালোবাসা অর্জন করতে পারি।

চলচ্চিত্রটিতে চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত হাওলাদার শামিল। জানাগেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই “এমাজন প্রাইম ভিডিও” তে চলচ্চিত্রটি দেখা যাবে। এই চলচ্চিত্রের আরো অভিনয় করেছেন দেলোয়ার উদ্দিন, তাইয়েবা রহমান সুকন্যা, এল ডি হৃদয়, তাহমিনা নুর তানিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর