1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

টঙ্গীবাড়িতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত আটক

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
munsigang-১২১৬৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত আরিয়ান ওরফে মাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৫ মে) সকালে উপজেলার ধিপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি সংলগ্ন একটি জঙ্গল থেকে নিখোঁজের দুইদিন পর ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৩ মে) বিকেলে খেলাধুলা করতে শিশু হোসাইন বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যার পরেও ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে স্বজনরা জানতে পারেন বিকেলে তাকে প্রতিবেশী আরিয়ান ওরফে মাহিমের সঙ্গে বাইসাইকেলে ঘুরতে দেখা গেছে।

munsigang-12165

সেই সূত্র ধরে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোসাইনকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়ী সংলগ্ন জঙ্গলে ফেলে রেখেছে। নিহত শিশুর পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত আরিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো জায়গা থেকে রবিবার সকাল ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত হোসাইন টঙ্গীবাড়ি উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ চূড়ান্ত জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর