1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা! ৫ আগষ্টে সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দু’ আসামী গ্রেফতার শার্শায় এসএসসি-দাখিলে ফল বিপর্যয়, ৩শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ! জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

মুন্সীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মাথা বিহীন মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৫৭ বার পঠিত
12326
মুন্সীগঞ্জ প্রতিনিধি:


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত এক যুবকের মাথা বিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, নিহত ব্যক্তির চেহারা ও মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তার সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রেলের ধাক্কায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে মরদেহটি রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে, এমনটি পুলিশের কাছে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, নিহতের মাথার মগজ এলাকার ১০-১২ হাত দূরত্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন পুলিশের কাছে খবর দেয়া হলে তারা এসে মরদেহ গ্রহণ করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
মরদেহটি উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসী ঘটনার তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, রেলের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
সর্বশেষ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর