1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর! আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা!

তিন দাবিতে বিকেলে ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০১ বার পঠিত
NCP-12737
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে আজ শুক্রবার (১৮ জুলাই) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

তাদের দাবিগুলো হলো—

  • গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া
  • ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং
  • অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন।

উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার, উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর