1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬ কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

ভোরের সূর্য উঠতেই তৎপর মিজানুর রহমান সিনহা, পরিদর্শন করলেন স্কুল ও ভাঙা ব্রিজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ বার পঠিত
munsigang-13446
  • নিজস্ব প্রতিবেদক | মুন্সিগঞ্জ ::

জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আজ ভোরের সূর্য ওঠার সাথে সাথেই দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েন। তিনি মুন্সিগঞ্জ-২ আসনের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

ভোর সকালে কলমা শরিফা বাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে নির্মাণাধীন দুই তলা নতুন ভবনের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এরপর তিনি যান কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকায়, যেখানে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ধসে পড়েছে। স্থানীয়দের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করে তিনি জানান, “আমরা বর্তমানে সরকারে নেই, তবে এই ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই ব্রিজসহ এলাকার অন্যান্য ভাঙাচোরা রাস্তার দ্রুত সংস্কার কাজ শুরু হবে।”

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ লৌহজং এবং টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি জনসেবার এমন বাস্তব উদ্যোগই জনগণের আস্থা ফিরিয়ে আনে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর