1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর মৃত্যু সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ সভা কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:


বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
 সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ ও সাতক্ষীরা জেলা নার্সারির মালিক সমিতির সভাপতি মোঃ নূরুল আমিন।
মেলায় প্রথম স্থান অধিকার করেন সাতক্ষীরা নার্সারি,  দ্বিতীয় স্থান অধিকার করে সাঈদ নার্সারি ও তৃতীয় স্থান অধিকার করে সরদার নার্সারি। এসময় উপস্থিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আওছাফুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর