1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি: পুলিশ সুপারের কাছে অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত
munsigangg-14542
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সংঘটিত এক ডাকাতির ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগড়া গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি জানান, গত ১৭ অক্টোবর দুপুর সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর চরাঞ্চলে বাঘড়া বাজার সংলগ্ন এলাকায় ৬ জনের একটি দল র‍্যাব, আর্মি ও পুলিশের পরিচয় দিয়ে ইলিশ ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা ও মাছ ছিনিয়ে নেয়। এসময় মতিন, আওলাদ ও সুজন বেপারীর কাছ থেকে প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা ডাকাতি করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে থানায় নিয়ে যান। পরবর্তীতে আরও এক ডাকাত আনোয়ারকে থানায় এসে শনাক্ত করার পর জেলহাজতে পাঠানো হয় বলে জানা গেছে।

অভিযোগে সফিকুল ইসলাম উল্লেখ করেন, “এ ধরনের প্রতারক চক্র আদালতের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় ছাড়া পেয়ে আবারও বড় ধরনের ডাকাতির ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। তাই এসব দুষ্কৃতিকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর