1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়ম তদন্ত করবে ইউজিসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, ঘুষ বাণিজ্য, টেন্ডারে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যায় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৭ মে) এসব বিশ্ববিদ্যালয়ের অনিয়ম খতিয়ে দেখতে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনা ও বুয়েটের অনিয়ম তদন্ত করে দুদকে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। বাকি একটির তদন্ত কাজ ইউজিসি নিউ উদ্যোগে শুরু করেছে।

আলমগীর বলেন, তদন্ত কাজ দ্রুত শেষ করতে অন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কমিটিতে রাখা হয়েছে। কমিটি প্রতিবেদন পাঠালে তা মূল্যায়ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইউজিসি সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয় আইন ডিসিপ্লিন বিভাগের প্রধানের নিয়োগে অনিয়ম করা হয়েছে। নিয়োগের সময় অধ্যাপক ওয়ালিউর হাসনাতের প্রয়োনীয় যোগ্যাতা ছিল না কলে অভিযোগ ওঠে। সেটি নিয়ে বিতর্ক উঠলে শিক্ষকদের একটি অংশ দুদকে লিখিতভাবে অভিযোগ দেয়। এরপর দুদক থেকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হলে একটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।

এদিকে রুয়েটের উপাচার্য তার নিকটাত্মীয়কে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আবেদন করে বাদ পড়া প্রার্থীরা এ বিষয়ে দুদকে অভিযোগ দিলে সেখান থেকে ইউজিসিকে তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়। তার ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

অন্যদিকে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগে আইন অমান্য করা, টেন্ডার বাণিজ্যসহ নানা ধরনের অনিয়ম উঠেছে উপাচার্যের বিরুদ্ধে। এসব বিষয় খতিয়ে দেখতে ইউজিসি থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর