1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

ডুমুরিয়ায় চলছে আমন ধান কর্তন, বাম্পার ফলনে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ বার পঠিত
dumuriya-14979
  • শেখ মাহতাব হোসেন(ডুমুরিয়া) খুলনা ::

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলছে আমন কর্তন ও মাড়াইয়ের ব্যস্ততম সময়। অধিক ফলনের আশায় কৃষকরা দিন-রাত পরিশ্রম করে পরিপক্ব ধান ঘরে তুলতে ব্যস্ত। বেশিরভাগ এলাকায় বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। তবে হঠাৎ বৃষ্টির শঙ্কায় তারা দ্রুত ফসল সংগ্রহে মনোযোগী হয়ে উঠেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খুলনা অঞ্চলের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে খুলনা বিভাগের চার জেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯৮,৬৩৫ হেক্টর। এর বিপরীতে চাষ হয়েছে ৯৭,২৯০ হেক্টর—লক্ষ্যমাত্রার ৯৭.২ শতাংশ। ইতোমধ্যে আবাদযোগ্য জমির ২০,০৭০ হেক্টরে (১৭.৪ শতাংশ) ফসল কাটা সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে মূল্যায়নে জানা গেছে, চলতি মৌসুমে এ এলাকায় প্রায় ১,৫৯,৯০২ মেট্রিক টন আমন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

ডুমুরিয়ার কৃষকরা বলছেন, মাঠে পরিপক্ব ধান বেশি দিন রাখলে বৃষ্টি বা শিলাবৃষ্টিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। তাই দ্রুত ধান কাটা ছাড়া উপায় নেই।

উপজেলার কৃষক আব্দুল হামিদ বলেন, “আলহামদুলিল্লাহ, এ বছর উৎপাদন খুব ভালো। কাটা শেষের পথে, এখন মাড়াই
চলছে। অপ্রত্যাশিত বৃষ্টির ভয় আছে, তাই যত দ্রুত সম্ভব ধান ঘরে তুলছি।”

টিপনা গ্রামের কৃষক আব্দুল গনি গাজী বলেন,“আমার জমির ধান প্রায় শেষ। এখন মাড়াই করছি। আমন শেষ হলেই ডাল ও শীতকালীন সবজি রোপণের প্রস্তুতি নেব।”

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ বিশ্বাস জানান, “কৃষকরা এখন সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি
এড়াতে আমরা দ্রুত কাটা ও নিরাপদ সংরক্ষণের পরামর্শ দিচ্ছি।”

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন বলেন, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। দুর্যোগের ঝুঁকি বিবেচনায় দ্রুত ফসল কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। সঠিক মাড়াই ও সংরক্ষণ পদ্ধতি নিয়েও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।”

তিনি আরও যোগ করেন, “আমন মৌসুম শেষেই রবি ফসল, ডাল ও শীতকালীন সবজি চাষ শুরু হবে। এসব ফসলের জন্য প্রয়োজনীয় মাঠ পর্যায়ের সহায়তা অব্যাহত থাকবে।”

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর