1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

পাইকগাছায় ১৪পিস ইয়াবা ট্যাবলেট সহ দু’ যুবক আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪০৩ বার পঠিত
১৫২৯১

পাইকগাছা প্রতিনিধি:


খুলনার পাইকগাছার হরিঢালীর নগর শ্রীরামপুর এলাকা থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দু যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। শুক্রবার (২ জানুয়ারি) আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর- ২(১) ২৬।

আটককৃতরা হলো, উপজেলার নগর শ্রীরামপুর এলাকার, মোঃ হাফিজুল সরদারের ছেলে মোঃ হামিদুল ইসলাম (১৭) ও একই এলাকার মোঃ বাবলু সরদারের ছেলে মোঃ রিয়াদ সরদার (২৩)।

পুলিশ সূত্রে জানাযায়, থানার তদন্ত ওসি মোঃ ইদ্রিসুর রহমানের দিকনির্দেশনায় এসআই সবুর মিয়া বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক আব্দুর রহমানের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের পাইকগাছা-খুলনা প্রধান সড়কের উপর থেকে ওই এলাকার মোঃ হামিদুল ইসলাম (১৭)-এর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ রিয়াদ সরদার (২৩)-এর কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৪পিস ইয়াবা ট্যাবলেটসহ দু যুবককে আটকের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ  শেষে  আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আগামীতেও মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকার কথা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর