1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদ বিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: সিলেটে রেদোয়ান মাজহারি বেনাপোল-ঢাকা ও বেনাপোল-খুলনা রুটে চলন্ত ট্রেনের মধ্যে হিজড়াদের চাঁদাবাজি ও হেনস্তার অভিযোগ! মাদক সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জেলা পুলিশ সুপার  নানা আয়োজনে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা 

কয়রায় পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পঠিত
15329
কয়রা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়রায় সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বুধবার (৭ জানুয়ারি)  বেলা ১১ টায় কয়রা থানা চত্বরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী ও ডি-সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, এ্যাডঃ নজরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, কযরা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, গোলাম রব্বানী, মোঃ কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মাওলানা আয়ুব আলী, শিক্ষক জিএম জহুরুল হক, দিলিপ কুমার বৈরাগী, শিক্ষার্থী মারুফ হোসেন, বায়োজিদ হোসেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর