- নিজস্ব প্রতিবেদক::
শনিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করেছেন।

দিনভর নানা কর্মব্যাস্ততার মধ্যেও শীতকে উপেক্ষা করে তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ মন্ত্রণালয় এর পক্ষ থেকে প্রাপ্ত কম্বল পৌছে দেন।

এসময় তিনি কপিলমুনির কাশিমনগরস্থ মোহাম্মাদীয়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, কপিলমুনি সদরস্থ খাতুনে জান্নাতসহ বিভিন্ন মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরন করেন।