1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলাম ও শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনাতীত: জকিগঞ্জে ছাত্র জমিয়ত সভাপতি

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পঠিত
sylet-১৫৫৬৮
  • সিলেট প্রতিনিধি::

ইসলাম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মাইনাস করে বাংলাদেশকে কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয়ের সঙ্গে ইসলামি মূল্যবোধ এবং শহীদ জিয়াউর রহমানের অবদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইতিহাস থেকে এই সত্য মুছে ফেলার অপচেষ্টা জাতি কখনোই মেনে নেবে না।

রবিবার (১লা ফেব্রুয়ারি) বিকাল ৪টায়, জকিগঞ্জ টাউনের সোনার বাংলা কনফারেন্স হলে, জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত ও জকিগঞ্জ উপজেলা পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাবরুল ইসলাম ইমন এবং সঞ্চালনায় ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি কাজী ফাহাদ।

সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক আহমদ সগীর, জেলা বিএনপির সহ অর্থ সম্পাদক সাহেদ আহমদ রাসেল, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সিলেট মহানগর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি সাকি ফেরদৌস, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফহিম আহমদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসাইন দিনার, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, ছাত্র জমিয়ত সিলেট জেলা শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান নোমান, ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর