1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

লেনদেন হচ্ছে ক্যাশলেস হচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এর পূবালী ব্যাংকের ক্যাম্পিং

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত
munsigang-16024
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

“লেনদেন হচ্ছে ক্যাশলেস হচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে শুরু হয়েছে পূবালী ব্যাংকের প্রায় ৮১৬ টি শাখা ও উপশাখায় ২ দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পিং। এর ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পূবালী ব্যাংকের ধলাগাও শাখার উদ্যোগে ধলাগাও বাজারে চলছে ক্যাশলেস ক্যাম্পিং।

মঙ্গলবার (১০ ই মার্চ) ২ দিন ব্যাপীর শেষ দিনে চলছে ক্যাশলেস ক্যাম্পিংয়ের কার্যক্রম। ধলাগাও বাজার শাখার ক্যাম্পিং উদ্ভোদন করেন উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান নারায়ণগঞ্জ অঞ্চল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।

ক্যাশলেস ক্যাম্পিংয়ে গ্রাহকেরা ফ্রী ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান,অ্যাপ রেজিষ্ট্রেশন সুবিধা, ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহন করছেন।

সেবা নিতে এসে একজন গ্রাহক জানান, ক্যাশলেস সুবিধা একটি দারুন অনুভূতি যুক্ত করেছে। ক্যাম্পিংয়ে এসে ঝামেলা ছাড়া ব্যাংকিংয়ের সকল সুবিধা পেলাম। এ ধরনের কার্যক্রম সারাবছর চালু থাকা জরুরি।

পূবালী ব্যাংক পিএলসি ধলাগাও বাজারের পূবালী ব্যাংকের ব্যবস্থাপক- মোহাম্মদ রুবেল জানান, ডিজিটাল বাংলাদেশের সাথে ক্যাশলেস লেনদেনে উৎসাহী করতে সারাদেশে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমে আমার গ্রাহকদের অনেক সাড়া পাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর