1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় নীলফামারীর সাবেক এমপি শওকত চৌধুরীর বড় ভাই  ডা. শরীফুল আলম চৌধুরীর ইন্তেকাল

ইউএনওর কঠোর তদারকিতেসৈয়দপুরে পেট্রোল পাম্পে তেল বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পঠিত
saedpur-১৬২১০
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::

নীলফামারীর সৈয়দপুরে গ্রাহকদের মাঝে সুষ্ঠুভাবে তেল সরবরাহসহ পেট্রোল পাম্পের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা করা হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে পাম্প মালিকদের এক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। সভায় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, নীলফামারী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. একরামুল হক ছাড়াও স্থানীয় পাম্প মালিক ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওইদিনের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত (পাম্পে তেল থাকা সাপেক্ষে) গ্রাহকদের যানবাহনে তেল দেওয়া হচ্ছে। এবং যানবাহন চালকদের একাধিকবার তেল নেয়া বন্ধ করতে প্রতিটি যানবাহনে লাগিয়ে দেয়া হচ্ছে রঙ।
এদিকে সরকারি নির্দেশনায় প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিযুক্ত করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।গ্রাহকদের মাঝে তেল সরবরাহে যাতে কোন বিশৃঙ্খলা না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকমিলা সার্বক্ষণিক তদারকি করছেন পেট্রোল পাম্পগুলোতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় মোট ৩৮টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে সৈয়দপুর উপজেলায় রয়েছে নয়টি ফিলিং স্টেশন। এ সবের মধ্যে বেশির ভাগ ফিলিং স্টেশন রংপুর – দিনাজপুর মহাসড়ক ঘেঁষে গড়ে উঠেছে। ফলে মহাসড়কের পাশে থাকা ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহের জন্য সকল প্রকার যানবাহনগুলোর বেশি চাপ থাকে। পেট্টোল পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল চালকেরা চরম ভোগান্তিতে পড়েছিলেন । মোটরসাইকেলের দীর্ঘ লাইনে তেল সরবরাহ দিতে পেট্টোল পাম্প কর্মকর্তা-কর্মচারীরা হিমশিম খেতে হয়। বিশেষ করে অনেকে তাদের মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকার পরেও পুনরায় তেল নিতে গিয়ে চালকদের সঙ্গে পাম্প কর্মকর্তা-কর্মচারীদের তুমুল বাকবিতন্ডাও হয়েছে।

গত এক মাস ধরে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে মতো সৈয়দপুরেও গ্রাহকদের মাঝে তেল সংকট আতঙ্ক দেখা দেয়। সরকারের পক্ষ থেকে তেলের কোন সংকট নেই এমন কথা বারবার বলা হলেও গ্রাহকরা গুজবে কান দিয়ে তেল সংগ্রহের জন্য পাম্পগুলোতে ভীড় জমায়। ফলে ভীড় সামলাতে পাম্প কর্মকর্তা ও কর্মচারীদের হিমশিম খেতে হয়।

মেসার্স নিশাত ফিলিং স্টেশনের ম্যানেজার মিনহাজ উদ্দিন রাজু জানান, সরকারি নির্দেশনা মেনে আমরা গ্রাহকদের তেল দিচ্ছি। অন্যান্য দিনের মত গ্রাহকদের চাপ থাকলেও কোন বিশৃঙ্খলা নেই।

নীলফামারী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. একরামুল হক বলেন, অনেক যানবাহন চালক তেল পাওয়ার পরও প্রতিদিনই পাম্পে ভীড় করে আসছিলেন। এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। এমন নানা সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে সভা হয়েছে। সভায় ইতিবাচক সিদ্ধান্ত হওয়ায় আমরা সন্তুষ্ট। গ্রাহকদের মাঝে তেল সরবরাহে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই তেল দেওয়া হবে (তেল থাকা সাপেক্ষে)। এজন্য গ্রাহকদেরও সরকারি নির্দেশনা মানার জন্য আহবান জানান তিনি।

এবিষয়ে কথা হয় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার সাথে। তিনি বলেন, শুরু থেকেই প্রতিটি পেট্রোল পাম্পের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। গতকাল মঙ্গলবার থেকে বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য ওইসব পাম্পে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি নিজেও প্রতিটি পাম্পে তদারকি করছেন। গতকাল মঙ্গলবার মুঠোফোনে কথা হয় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকলিমার সাথে। তিনি

বলেন, গ্রাহকদের মাঝে স্বাভাবিকভাবে তেল সরবরাহ করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ট্যাগ অফিসার। তেল নেওয়ার ক্ষেত্রে সরকারি যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানতে সকল গ্রাহকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, পাম্পগুলোতে খুব শিগগির আনসার সদস্যদেরও নিয়োজিত করা হবে। আমি নিজেও এসব নিয়ে সার্বক্ষণিক তদারকি করছি। তিনি বলেন কোন প্রকার অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর