1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত
Sharsha-16384
  • আব্দুল মান্নান, শার্শা (যশোর) সংবাদদাতা::

বন্দর নগরী বেনাপোলের এক কালের খর¯্রােত হাকর নদীটি আজ প্রভাবশালী ভূমিদস্যুদর দখলে। ১৭৬ একর খাস জমির এ হাকর দখল করে তারা তৈরি করছে ইমারত আর মাছ চাষের পুকুর।

সরকারিভাবে বার বার এসব ভূমি দস্যুদের হাত থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের কথা বললেও কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি আজও পর্যন্ত।

বেনাপোল ভূমি অফিস জানায় বেনাপোল ভূমি অফিসের অধিভুক্ত ১৭৬ একর খাস জমি বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যক্তিরা দখল করে ভোগদখল করছে। খাস জমির মধ্যে রয়েছে হাকর নদী বড়আঁচড়া মৌজায় ৫.৬০ একর, ছোটআঁচড়া মৌজায় ৮.১৩ একর, সাদীপুর মৌজায় ৭.২১ একর, ভবারবেড় মৌজায় ১২.৫৩ একর, বেনাপোল মৌজায় ২৪.৩৯ একর, নারাণপুর মৌজায় ২.৬৫ একর। কোদলা নদী স্বরবাংহুদা মৌজায় ১৪.৫০ একর, বোয়ালিয়া ও মানকিয়া ২১.৭৩ একর, ধান্যখোলা মৌজায় ২৫.৮৫ একর। বেতনা নদী বুজতলা মৌজায় ২৬.৪৭ একর ও কাগজপুকুর মৌজায় ২৬.৫৬ একর সহ মোট বেনাপোল ভূমি অফিসের ১৭৫.৫২ একর জমি দখল করে ভোগ করছে এসব ভুমি দস্যুরা।

স্থানীয়রা অভিযোগ করেন, এসব খাস হাকর নদীর জমির ৬০.৪১ একরই ১৯৫৬ সালের এস এ রেকর্ডে ব্যক্তি মালিকানায় দেখানো হয়েছে। আর ১৯৮৮ সালের আর এস রেকর্ড কাদের নামে হয়েছে সেটি খোদ ভূমি অফিস কর্মকর্তারাই সঠিক করে বলতে পারে না।

এ ব্যাপারে বেনাপোল ভূমি অফিস কর্মকর্তা এম আইয়ুব হোসেন জানান, যারা এসব জমি ভোগদখল করে খাচ্ছে তারা অত্যন্ত শক্তিশালী। এসব সম্পত্তি সরকার চাইলে দখলমুক্ত করে অধিগ্রহন করতে পারবেন।

শার্শা সহকারী ভূমি কমিশনার নিয়াজ মখদুম জানান, আমি এখানে নতুন এসেছি। সরকারি ভূমি কে বা কারা দখল করে খাচ্ছে সেটি আমার জানা নেই। বেনাপোল ভূমি অফিসের পক্ষ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। বিষয়টি নিয়ে আমি খোঁজখবর নিচ্ছি। ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারি সম্পদ দখলমুক্ত করব।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, খাস জমিগুলো পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের নদী সেল শাখার টাস্কফোর্স কমিটির নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর