- কয়রা (খুলনা) প্রতিনিধি ::
কয়রা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও উত্তরণের কল প্রকল্পের সহযোগিতায় ২২ এপ্রিল বিকাল ৩ টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কযরা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, গোলাম রব্বানী, মিজানুর রহমান লিটন, সহকারি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সচিব বাশিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মি আনিছুর রহমান বাদশা, সমাজসেবক মোল্লা মনিরুজ্জামান মনি, উত্তরণের কল প্রকল্পের উপজেলা ম্যানেজার আলতাফ হোসেন, কমিউনিটি মোভিলাইজার ফজিয়া পারভীন প্রমুখ।