1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত
dumuriya-১৬৪৩১
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::

সোমবার ২৭ এপ্রিল সন্ধ্যায় ডুমুরিয়া প্রেসক্লাবে অনিমেশ সরদার, গ্রাম- বাদুরগাছা, উপজেলা- ডুমুরিয়া, জেলা- খুলনা। একজন খামার ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ।

প্রকৃত ঘটনা হচ্ছে, আনুমানিক ১০-১২ দিন আগে বাদুরগাছা গ্রামের জোহরা বেগমের ছেলে আলমগীর হোসেন একটি অপরিচিত মেয়েকে বাড়িতে নিয়ে আসে।

সন্ধ্যার পরে ওই মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রাখে। এলাকার লোকজন দেখতে পায়, ওই ঘরের দরজা খুলে এক একজন করে ভিতরে যায়। ১৫-২০ মিনিট একজন যেয়ে অনৈতিক কাজ করতে থাকে। এক পর্যায়ে আলমগীরের মা জানালা দিয়ে ঘটনা
দেখতে পায়। আমাদের এলাকার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাফিল গাজী ও প্রকাশ মন্ডল ঐ ঘটনা দেখে এবং আলমগীরের মায়ের উপস্থিতিতে মেয়েকে ঘরের বাইরে আনা হয়। ঐ মেয়ে তখন আমাদের কে বলেন, আলমগীর
আমাকে ৩ হাজার টাকা চুক্তিতে এক রাতের জন্য ভাড়া করে নিয়ে আসে খারাপ কাজ করার জন্য। মেয়ের স্বীকারউক্তি অনুযায়ী সকলের সামনে তার ভিডিও রেকর্ড করা হয়। আমরা মেয়ে ও আলমগীরকে মাঁদারতলা পুলিশ ক্যাম্পে দেওয়ার
কথা বললে ওরা দু জনেই হাত পা ধরতে থাকে। তাদের আকুতি মিনতির কারনে ঐ রাতে মেয়েটিকে নিরাপদে রাখার জন্য মাঁদারতলা আবাসনে নিলয় কর নামে এক বিধবা মহিলার ঘরে রাখা হয়। পরের দিন খুব সকালে নিলয় কর ঐ মেয়েকে মাঁদারতলা বাজারের রাস্তায় দিয়ে আসে। ওখান থেকে মেয়েটি গাড়িতে উঠে চলে যায়।

এই ঘটনার ৭-৮ দিন পরে আলমগীর একটি অচেনা মেয়ের কল রেকর্ড তৈরি করে। ঐ কল রেকর্ডে আবাসনে যেয়ে ৫ জনে ঐ মেয়ের গায়ে হাত দিয়েছে এমন কথা উল্লেখ করেছে।

আলমগীরের মা জোহরা বেগম ঐদিন উক্ত ঘটনার সত্যতার কথা স্বীকার করলেও, এখন বলছে তার ছেলে একটা মেয়ে আনে। এলাকার ৫ যুবক তাদের ভয় দেখায় এবং তার কাছ থেকে আড়াই হাজার টাকা নেয়।

প্রকৃত ঘটনা হচ্ছে, এলাকার অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় আমিসহ ৫জনের নামে অপ প্রচার করা হচ্ছে। এদিকে ইসরাফিলের সাথে গাজী মাছুম ও গাজী নাসিমের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই সুযোগকে কাজে লাগিয়ে গাজী মাছুম ফেসবুকে একটি অসত্য সংবাদ প্রকাশ করেছে। উক্ত সংবাদে আমিসহ ৫জনেরই এলাকার সম্মান নষ্ট করার জন্য এসব ঘটনা সৃষ্টি করা হয়েছে। তাছাড়াও গাজী মাছুম এলাকায় বিভিন্ন সময়ে ফেসবুক পেজে সংবাদ প্রচারের ভয়দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অনেক প্রমান আছে। উক্ত সংবাদের প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে
এই সকল অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর