1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুরে কেমিক্যাল মিশ্রিত আম বিক্রি, আড়তদারের অর্থদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৩ বার পঠিত
saedpur-16444
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

নীলফামারীর সৈয়দপুরে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রির দায়ে এক ফল আড়তদারের এক লাখ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দীনের উপস্থিতিতে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড এলাকায় একটি ফল আড়তে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মিতু ফল ভান্ডার নামের একটি ফলের আড়তে অননুমোদিত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম মজুদ ও বিক্রি করতে দেখা যায়।

এ সময় আম আমদানি বা বিক্রির কোন রশিদ সংরক্ষণ না করার দায়ে ফল আড়ত মালিককে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় উল্লিখিত পরিমাণ অর্থদন্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয় ওই আড়ত মালিককে।

এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম আরেফিন বিন- আমীন ও থানার পুলিশ সদস্যরা সহযোগিতা দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর