1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয়তাবাদী বাস্তুহারা দলের তালা আহ্বায়ক কমিটিতে জাহিদুল হক লিটন আহবায়ক,মফিজুল সদস্য সচিব কামরুজ্জামান দুলালকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা সৈয়দপুরে স্থাপিত রোড ডিভাইডারের উদ্বোধন কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা ডুমুরিয়ার বিল ডাকাতিয়া: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ সাতক্ষীরায় বিএডিসির উপরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! মহান মে দিবসে সৈয়দপুরে শ্রমিক দলের র‍্যালী ও সমাবেশ পাইকগাছায় বোরোর বাম্পার ফলনে চোখ রাঙাচ্ছে কাল বৈশাখী পাইকগাছার সোলাদানায় মহান মে দিবস পালিত ডুমুরিয়ায় ফুটপাথ দখলে জনদুর্ভোগ

মহান মে দিবসে সৈয়দপুরে শ্রমিক দলের র‍্যালী ও সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত
Saidpur -16449
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

বর্ণাঢ্য র‍্যালী, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনাসভা, ও খাদ্য বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সৈয়দপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।

্য়ঁড়ঃ;সুস্থ শ্রমিক, কর্মঠ হাত,আসবে এবার নব প্রভাত ্য়ঁড়ঃ; এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালন করা হয় দিবসটি। শুক্রবার সকালে সৈয়দপুর শহরের রেলওয়ে শহীদ স্মৃতি পার্ক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেকের নেতৃত্বে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে নিহত শ্রমিকদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনা কামনা করে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এতে বিএনপি, শ্রমিক দল, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবি দল ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠনগুলো অংশ নেয়।

পরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় দিবসের আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক।

দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, মতিউর রহমান মতি, জেলা যুবদলের আহবায়ক তারিক
আজিজ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রেজওয়ান আকতার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড চৌধুরী টিটো, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরআগে রেলওয়ে শ্রমিক দল সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ছাড়াও রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম। সভায় সভাপতিত্ব করেন রেলওয়ে কারখানা শাখার সভাপতি মো. শাহজাহান।

এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সৈয়দপুর শাখা, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উপজেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রী ও রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, মাইক প্রচার ও অপারেটর শ্রমিক ইউনিয়ন, স্বর্ণ শিল্পী কারিগর ইউনিয়ন, লেবার ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর