1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেট উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে শাপলা চত্বরে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত
16472
সিলেট প্রতিনিধি:


সিলেটে জমিয়ত নেতা নূর আহমদ কাসেমী বলেছেন, গত ২০১৩ সালের ৫ই মে স্বৈরাচার হাসিনা সরকার শাপলা চত্বরে রাতের গভীরে হেফাজতে ইসলামের ঘুমন্ত. তাহাজ্জুদ ও জিকিররত নিরিহ কর্মীদের উপর পৈচাশিক গণহত্যা চালিয়ে অসংখ্য নেতা কর্মিকে শহীদ করেছিল। গত ১৩ বছরেও উক্ত হত্যাকান্ডের কোন বিচার হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট উক্ত গণহত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ১৩ দফা বাস্তবায়ন ও হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করার দাবী জানান তিনি।
মঙ্গলবার (০৫ মে)  কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়ত আয়োজিত শাপলা গণহত্যায় শহিদদের মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমীে এসব কথা বলেন।
সংগঠনের শাখা সভাপতি হাফিজ জাকির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক আবু তালহা তোফায়েল, প্রশিক্ষণ সম্পাদক মুশাহিদ আহমদ, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, পাঠাগার সম্পাদক হোসাইন আহমদ জাহের, ভার্সিটি বি. সম্পাদক আব্দুল কুদ্দুস, ইমাম উদ্দিন, সদর উপজেলার সভাপতি নাবিল মাহমুদ, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, মাসরুরুল হক মারুফ, শরিফ বিন আমিন, হাবিবুর রহমান, আব্দুল্লাহ মামুন ও মারুফসহ অন্যান্যরা।
.

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর