1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত
jessore-16475
  • উত্তম চক্রবর্তী, যশোর::

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে রডের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়া রাজমিস্ত্রী আব্দুল গফফার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৯ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ বাজারের একটি দু’তলা ভবনে রডের কাজ করার সময় অসাবধানতাবশত রডটি বিদ্যুতের লাইনে স্পর্শ করলে তিনি গুরুতর দগ্ধ হন। ঘটনাস্থলেই তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এরপর মঙ্গলবার (৫ মে) আছরের নামাজের পর রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

আব্দুল গফফারের মৃত্যুতে রাজগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর