1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস সিলেট উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে শাপলা চত্বরে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৯ বার পঠিত
saedpur-16480
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুর পৌরসভা আধুনিকায়নের লক্ষ্যে সারাদেশে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ রেজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) এর পৌরসভার উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা মঙ্গলবার (৫ মে) শেষ হয়েছে।

বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টার নিলনায়তনে দুই দিনের ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।
আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় কর্মশালার উদ্দেশ্য এবং সেসব বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা করেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর যথাক্রমে , এরশাদ হোসেন পাপ্পু, জোবায়দুল ইসলাম মিন্টু ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ প্রমুখ।

সূত্র জানায় , আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক জুলাই ২০২৪ হতে জুন ২০৩০ পর্যন্ত ৬ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। সারাদেশে এই প্রকল্পের মোট প্রাঙ্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা যার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হবে ১ হাজার ৬৪১ কোটি টাকা। আয়োজকদের সুত্র জানায়, এ প্রকল্পের মাধ্যমে পৌরসভার সীমানা ঘেঁষা ইউনিয়নগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগবে। ফলে ওইসব পৌরসভার সীমানা সংলগ্ন এলাকায় বিভিন্ন সমস্যা চিহৃিত করে তা সমাধানে প্রস্তাবনা তুলে ধরা হয়।

কর্মশালায় প্রথম দিনের বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে আলোচনা করেন আলোচকরা। অংশগ্রহণ করা টিএলসিসি সদস্যরা গ্রুপ ভিত্তিক হয়ে সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়নসহ জনগনের জীবনমান উন্নয়নে আরইউটিডিপির দেওয়া ১৯ টি প্রস্তাবনার বাইরেও আরও একাধিক প্রস্তাবনার কথা তুলে ধরেন। পরে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে পৌরসভার সীমানা সংলগ্ন কামারপুকুর ইউনিয়ন, বাঙালিপুর ইউনিয়ন বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ, পার্বতীপুর পৌরসভা এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো.জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ধীমান ভূষণ, সমাজসেবক শরফুদ্দিন খান, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম ও মাসুম সাজ্জাদ জুয়েল, হিসাবরক্ষক আবু তাহের, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও টিএলসিসি’র সদস্যবৃন্দ।

উল্লেখ্য গত ৪ মে একইস্থানে দুই দিনের কর্মশালা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর