1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন শেষ হলো সৈয়দপুরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ ফার্মেসীতে ৪৭ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ডুমুরিয়ায় পোল্লা চাষে কৃষকের অভাবনীয় সাফল্য: লাভের মুখ দেখছেন খামারিরা কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ চালুয়াহাটির সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর দখলে হামলায় বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ ডুমুরিয়ায় আমের বাম্পার ফলনে চাষীদের মুখে হাসি পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ কিশোর আটক

দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত
satkhira-16532
  • আক্তারুল ইসলাম ::

সাতক্ষীরার দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী পৃথক অভিযানে ২ আইসক্রিম ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর ২ টার দিকে র‍্যাব- ৬ এর সিপিসি ১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিধানিক দল উত্তর সখিপুর শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন।

এ সময় বিএসটিআই অনুমোদন না থাকায় এবং আইসক্রিমে ক্ষতিকারক ক্যামিক্যাল মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক ব্যবসায়ী সুজিত বিশ্বাসকে ১ লক্ষ টাকা ও একই এলাকায়র মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একই অপরাধে মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

এ সময় উভয় ফ্যাক্টরি বন্ধের নির্দেশনা প্রদান করেন। এসময় র‍্যাব জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর