1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

চালুয়াহাটির সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত
jessore-16527
  • উত্তম চক্রবর্তী,যশোর ::

যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার স্বাস্থ্যসম্মতভাবে বহনের সুবিধার্থে এ টিফিন বক্স বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন চালুয়াহাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাবু কৃষ্ণ গোপাল মুখার্জী।

jessore-16528

এসময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।

বিতরণকালে প্রশাসনিক কর্মকর্তা বাবু কৃষ্ণ গোপাল মুখার্জী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার বহনে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় অভিভাবক অনেকেই বলেন, অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা খাবার আনতে সমস্যায় পড়ে। ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগে আমাদের সন্তানরা এখন সুন্দরভাবে খাবার নিয়ে স্কুলে যেতে পারবে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই।

jessore-16528

স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের কল্যাণে ইউনিয়ন পরিষদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য এর আগে চালুয়াহাটি ইউনিয়ন প‌রিষদের গ্রাম পু‌লিশগণ অ‌নেক দা‌য়িত্ব পালন ক‌রেন। কিন্তু তাঁরা স্বল্প বেতনভুক্ত কর্মচারী। প‌রিষ‌দে দা‌য়িত্ব পালনকালীন সম‌য়ে তাঁরা প্রায়ই না খে‌য়ে থা‌কেন। তাঁ‌দের দুপু‌রে খাবারের জন‌্য ইউনিয়ন প‌রিষ‌দের পক্ষে এক‌টি ক‌রে টিফিন বক্স প্রদান করা হয়।

এদিকে এরকম ব্যতিক্রমী উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তা বাবু কৃষ্ণ গোপাল মুখার্জীকে স্বাগত জানিয়েছেন গ্রাম পুলিশগণ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর