1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের রূপকথা রায় সৈয়দপুরে পপকন বিক্রির অন্তরালে রমরমা মাদক বাণিজ্য: গাঁজাসহ জালাল গ্রেফতার! কয়রায় বদ্ধ জলমহলে বিষ প্রয়োগে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন  মুন্সীগঞ্জে পশুহাটের নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা ভূমিসেবা মেলা উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক কপিলমুনিতে সরকারি রাস্তার গাছ বিক্রির ৫৫ হাজার টাকা কার পকেটে? কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ, প্রত্যেক কোরবানির ক্রেতার জানা উচিত সৈয়দপুরে গৃহবধূ বীথিকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার বিচার দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জে পশুহাটের নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত
munsigang-16564
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাট সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার লক্ষ্যে হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

রোববার (১৭ মে) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।

সভায় পুলিশ সুপার আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে পশুর হাট পরিচালনায় ইজারাদারদের বিভিন্ন সমস্যা ও আশঙ্কার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় কৌশল ও পরামর্শ প্রদান করেন।

তিনি পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে— হাট এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে নিয়মিত মাইকিং, এক বাজারের পশুর ট্রাক জোরপূর্বক অন্য বাজারে না নামানো, নির্ধারিত এলাকার বাইরে পশু না রাখা এবং মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা।

এছাড়াও বাজার কমিটির নির্ধারিত পোশাকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, পকেটমারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, স্থানীয় থানার অফিসার ইনচার্জদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন এবং বড় অঙ্কের টাকা পরিবহনের ক্ষেত্রে থানা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, পশুর হাটে পর্যাপ্ত জালনোট শনাক্তকরণ মেশিন রাখতে হবে। পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধ ও তাৎক্ষণিক পুলিশি সেবা নিশ্চিত করতে হাট এলাকায় দৃশ্যমান স্থানে জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি মোবাইল নম্বর সম্বলিত ফেস্টুন ও ব্যানার টানানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর