- কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় কারিতাসের ডিআইডিআরএম কল প্রকল্পের সহয়তায় মহারাজপুর ইউনিয়নের প্রতিবন্ধি সদস্যদের উন্নয়নকল্পে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে উপজেলা পর্যায়ে এক ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে ও কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, কামাল হোসেন, ইউপি সদস্য নুর ইসলাম খোকা, বিভুতি ভুষন রায়, আবু সাইদ, নারী নেত্রি মুর্শিদা খাতুন, প্রতিবন্ধি সদস্য আসমা খাতুন, অহিদ মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ প্রতিবন্ধি সদস্যরা উপস্থিত ছিলেন।