1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে গুলিতে জেলে নিহত,অভিযোগের তীর বনবিভাগের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন: মণিরামপুরে আলোচনার শীর্ষে কামরুজ্জামান শাহীন পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে মনিরুল হাসান বাপ্পীর বাইসাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরন পাইকগাছায় ভুমিহীন পরিবারে হামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কয়রায় কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা খুলনায় মুক্তিপণের দাবিতে কপিলমুনির দুই যুবককে অপহরণের পর ছিনতাই মারপিট; গ্রেফতার ১ হরিণের মাংসসহ আটকের পর ৭০ হাজার টাকায় ছেড়ে দেয়ার অভিযোগ, ২ পুলিশ সদস্য প্রত্যাহার কয়রায় গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত স্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের রূপকথা রায়

উপজেলা পরিষদ নির্বাচন: মণিরামপুরে আলোচনার শীর্ষে কামরুজ্জামান শাহীন

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত
jessore-16576
  • উত্তম চক্রবর্তী, যশোর ।।

যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুজ্জামান শাহীন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রথম বারের মত উপজেলা চেয়ারম্যান প্রার্থী। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর কামরুজ্জামান শাহীন অন্যান্য সব প্রার্থীদের চেয়ে মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন।

সরজমিনে ঘুরে দেখা যায়, মণিরামপুর উপজেলার প্রতিটি ভোটারের মুখে মুখে আলোচনায় শীর্ষ রয়েছেন কামরুজ্জামান শাহীন। উপজেলার প্রতিটি ওয়ার্ডের, সাধারণ অসহায়, খেটে খাওয়া হত-দরিদ্র মানুষের সুখে-দুঃখে নিজস্ব অর্থায়নে পাশে দাঁড়ানোর পাশাপাশি উপজেলার যেকোনো মানুষের সর্বক্ষেত্রে সহযোগিতা করেন তিনি।

মোঃ কামরুজ্জামান শাহীন উপজেলায় জনপ্রিয় হওয়ার কারণ তিনি বিএনপি পরিবারের সন্তান। তার পিতা হলেন বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ মুছা। তার রয়েছে ব্যাপক রাজনৈতিক পরিচিতি। এছাড়াও তিনি একাধিক সামাজিক সেবামূলক কার্যক্রমে জড়িত।

উপজেলা বিএনপির, ওয়ার্ড বিএনপির সহ তিনি সব ইউনিয়নের সবার সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে সর্বপ্রকার সেবামূলক কর্মকাণ্ড চালিয়েছেন এবং চালিয়ে যাচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় তিনি বলেন, আসছে উপজেলা পরিষদ নির্বাচন আমি চেয়ারম্যান প্রার্থী। আমি আপনাদের সন্তান, আপনাদের স্নেহ, ভালোবাসা, দোয়া, মূল্যবান ভোট ও সার্বিক সহযোগিতা দিয়ে আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন।

এছাড়াও মণিরামপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নত, সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার সুযোগ দেবেন। এ সময় কামরুজ্জামান শাহীনের সাথে কথা হলে তিনি বলেন, আপনাদের সুখ-দুঃখ এবং হাসি কান্নায় আমি সব সময় পাশে ছিলাম এবং থাকবো। উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে কাছে টেনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য বাধ্য করেছে। প্রিয় ভোটারদের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও ভালবাসা রয়েছে। তাদের আগ্রহেই আমি চেয়ারম্যান প্রার্থী হচ্ছি। আশা করছি, সাধারণ জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে ভোট উৎসবের মাধ্যমে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করে কামরুজ্জামান শাহীন বলেন, আমি শাসক নয়, সেবক হয়ে জনগণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর