- কয়রা (খুলনা) প্রতিনিধি ::
কয়রায় ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ,উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো,আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ জামায়াতের উপজেলা সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান, ভুমি অফিসের সার্ভেয়ার বাবুল আক্তার প্রমুখ।
আলোচনা সভায় ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং জনগণকে অনলাইনে ভূমিসেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন ,ভূমিসেবা এখন অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে।
অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা দ্রুত পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি মুক্ত ও স্বচ্ছ সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করছেন ।