- শার্শা (যশোর) সংবাদদাতা ::
জনবান্ধব আটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমূদ্ধ ভবিষ্যৎ, এই স্লোগানে শার্শা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নিয়াজ মাখদুম,শার্শা উপজেলা বিএনপির
সভাপতি আবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা সহ সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও সাধারণ সেবা গ্রহিতাগণ।