1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

ঐতিহ্যবাহী রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত
munsigang-16602
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়-এ অবসরজনিত সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় রিকাবী বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও স্কু‌ল ড্রেস বিতরন করা হয়। রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ইরাদত হোসেন মানু, বি‌শিষ্ট শিল্পপ‌তি ও সদস‌্য জেলা বিএন‌পি আলহাজ্ব ‌মোশারফ হোসেন পুস্তি, মুন্সীগঞ্জ জেলা বিএন‌পি সদস‌্য মোঃ সুলতান আহ‌মদ, সা‌বেক মেয়র মিরকা‌দিম পৌরসভা মোহাম্মদ হোসেন রেনু।

বর্ণালী স‌্যা‌টেলাইট চেয়ারম‌্যান মোঃ বাবুল আহ‌ম্মদ, মিরকা‌দিম পৌর বিএন‌পি সভাপ‌তি মোঃ জসিম উদ্দিন আহমেদ, মিরকা‌দিম পৌর সা‌বেক কাউন্সিলর মোঃ মরতুজ আলী হীরা, এসময় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান ও আব্দুল হক রাজুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর